বিবর্তনবাদ
বিবর্তনবাদ
অনেকদিন ধরেই ভাবছিলাম বিবর্তনবাদ নিয়ে একটা লেখা লিখবো। এই বইটি পড়ার পর লেখার তারনা আরো বারিয়ে দেয় কয়েক গুন। বইটির লেখক আল-গালিব। কারন বিবর্তনবাদ কে আমার কাছে অনেকটা conspiracy theory এর মতন মনে হয়। অথচো যার কোন ভিত্তি নেই। এইরকম একটা ব্যাপার নিয়ে মানুষের এতো আগ্রহ কেন! একটা প্রচলিত গ্রাম্য প্রবাদ দিয়ে শুরু করতে চাই, "গায়ে মানেনা আপনি মোড়ল"। যাইহোক, কিছু ব্যাপার থাকে যার ফলাফল বা এই থিওরি টা যার উপর দ্বারানো সেই ভিত্তিটাও শুন্যে থাকে। কিন্তু মানুষের আগ্রহবোধ টা অনেক বেশি থাকে। এটা এমনি একটা থিওরি আমার কাছে মনে হয়, নাম "বিবর্তনবাদ"। এই "বিবর্তনবাদ" শব্দটা শুনার পর সবার প্রথম যেই ব্যাক্তির কথা সবার মনে আসবে সে হলো, " ডারউইন"৷ পশ্চিমা বিশ্বে বস্তুবাদের সবচেয়ে গুরুতর দিক হচ্ছে তিনটিঃ
( ১ ) ডারউইনের ( ১৮০৯ - ১৮৮২ খৃ . ) বিবর্তনবাদ । যা আল্লাহর অস্তিত্বকে যুক্তি দিয়ে অস্বীকার করে ।
( ২ ) কার্লমার্কসের ( ১৮১৮ - ১৮৮৩ ) সাম্যবাদ । যা ন্যায়বিচার ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে ।
( ৩ ) ফ্রয়েডের ( ১৮৬৫ - ১৯৩৯ ) মনস্তত্ত্ববাদ বা ভােগবাদ। যা ইসলামী নৈতিকতাকে অস্বীকার করে ।
উপরোক্ত তিনটি মতবাদের ভিত্তি হলো ডারউইনের বিবর্তনবাদ। বিবর্তনবাদ সত্য হলে বাকী দুটি সত্য । আর ওটি মিথ্যা হলে বাকী দুটি মিথ্যা । মার্কস ও ফ্রয়েড উভয়েই বিবর্তনবাদকে তাদের মতবাদের ভিত্তি হিসাবে গ্রহণ করেছেন ।বিবর্তনবাদের মূল কথা হল , কোটি কোটি বছর পূর্বে আবদ্ধ পানিতে অতি সরল এককোষী জীবকণা সৃষ্টি হয়েছিল । এবং তার থেকে পরবর্তীতে নতুন জীবের সৃষ্টি। কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি যে, এইটা কে সৃষ্টি করলো বা এইটার আগে অইটা কে সৃষ্টি করলো, এইভাবে ভাবলে সেই পানির থিওরি টা খুব একটা কাজে দিবে না৷ কারন সব কিছুর মূলে কেউ তো একজন আছেই।কুরআনের একটি আয়াত এখানে উল্লেখ করা যায়, "আমরা পানি দ্বারা সকল প্রাণবান বস্তুকে সৃষ্টি করলাম । এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না ? ( আম্বিয়া ২১ / ৩০ )" সৃষ্টিকর্তা আগেই বলে দিছে এই ব্যাপার টা কিন্তু পরে গিয়ে এইটা থিউরিতে কনভার্ট করে দিছে।
এমন অনেক থিউরি আছে যেইগুলা ডারউইন নিজে হাইপোথিসিস বা বিবর্তন-অনুকল্প বলেও চালিয়ে দিয়েছেন। গুগলে ডারউইনের বিবর্তন নিয়ে সার্চ করলে অনেক ধারনাই পাওয়া যায়, কিন্তু তার কোনটারি আসলে শেষ নেই৷ জাস্ট ধারনা মাত্র। এইটা থেকে ওইটার ক্রমবিকাশ, ব্যাপারগুলো এইরকমই কিছুটা। "ক্রমবিকাশ" কে ডারউইন natural selection বলে অভিহিত করেছেন। পরিশেষে আরেকটি কুরআনের আয়াত বলতে চাই, "আমরা যানিনা কিয়ামত কি? আমরা শ্রেফ ধারনা করি মাত্র।এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসি নই।(সুরা জাছিয়াহ)" আমার কাছে ডারউইনের মতবাদ বিশ্বাস করাটা কিছুটা এইটার মতন ই মনে হয়। প্রাচীন যুগের কুফরি দর্শনের নব্যে সংস্করণ মাত্র।।


No comments