"সূরা-ফাতিহা" বিশ্লেষন।
"সূরা-ফাতিহা"
প্রত্যেক রমযান মাসে কুরআন তেলওয়াত মুটামুটি করাই হয়, কিন্তু এইবার রমযানে একটু ভিন্নভাবে কিছু করার চিন্তা করলাম, যেমনঃ- আমরা সবাই যানি যে, কুরআন তেলওয়াত করা অবশ্যেই একটি ভালো কাজ, কিন্তু না বুঝে সারাদিন পড়তে থাকার মধ্যে আমার মনে হয় না খুব একটা ফায়দা বা উপকার আছে। ইসলামেও কুরআন তেলওয়াত বুঝে বুঝে পড়ার উপর অনেক বেশি গুরুত্বারোপ করেছে। যেখানে এক-পারা বা পাচ, দশ পৃষ্ঠা না বুঝে পড়ার চাইতে বুঝে বুঝে পাচ বা দশ টা আয়াত ভালো ভাবে পড়াটাই বেশি গুরুত বহন করে। বুঝে পড়ার দ্বারা আমি বুঝাতে চাচ্ছি যে, একেবারে বিস্তারিত আকারে।মুসলিম বা ইসলামি চেতনাধারী হিসেবে রমযান মাসে অন্তত সবার উচিত কুরআন তেলওয়াত করা। আমি প্রেফার করবো সম্ভব হলে অবশ্যেই অর্থসহ বুঝে বুঝে পড়বেন। তাতে প্রত্যেকটা আয়াত থেকে আসলে সৃস্টিকর্তা কি বুঝাতে চাচ্ছে বা এই আয়তগুলো যে আমি পড়তেছি সেখান থেকে আসলে আমাদের বাস্তব জীবনে কি শিক্ষাটা নিতে পারি। সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কুরআন শরিফের মধ্যে সর্ব প্রথম যে সূরা টির অবস্থান, "সূরা ফাতিহা"। আপনি কি যানেন যে, সূরা ফাতিহা কে কেন সবার প্রথমে লিপিবদ্ধ করা হলো? আপনি কি যানেন যে এই সূরার নাম ফাতিহা ছাড়াও আরো বেশ কিছু নাম আছে? এই সূরাটি আসলে কেন নাযিল বা অবতীর্ণ করা হলো? নামাযের মধ্যে সবসময় এই সূরাটিই কেন সবার প্রথমে পড়ার নিয়ম? এইসব প্রশ্নগুলোর উত্তর আপনি ঠিক তখন ই জানতে পারবেন যখন সূরাটি আপনি বুঝে বুঝে পরবেন।
এতো পরিচিত একটি সূরা,আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যেই ছোট বেলা থেকেই পড়ে আসতেছেন এই সূরাটি, কিন্তু কখনো কি বুঝার চেস্টা করেছেন যে, আয়াতগুলো তে আসলে কি বলা হয়েছে, বা এই আয়াতগুলো থেকে আমাদের প্রাত্যেহিক জীবনের কি শিক্ষা আছে। আমি হলফ করে বলতে পারি দুই একজন পাওয়া কস্টকর হয়ে যাবে৷ যাইহোক, সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যেকোন কাজ করার শুরুতে আমরা যেমন প্রার্থনা করে শুরু করি তেমনি কুরআনের মধ্যেও কুরআন তেলওয়াত শুরু করার প্রারম্বে আগে প্রার্থনা করো। এই কারনেই সূরা ফাতিহা সবার প্রথমে লিপিবদ্ধ করা হয়েছে এবং নামাযেও সবার প্রথমে এই সূরাটি, তারপর অন্যে সূরা পড়তে হয়। সূরা ফাতিহায় সাতটি আয়াত রয়েছে । এর মধ্যে প্রথম তিনটি আয়াত আল্লাহর সাথে সম্পর্কিত । চতুর্থ আয়াতটি আল্লাহ ও বান্দার সাথে সম্পর্কিত এবং শেষ তিনটি আয়াত বান্দাহর সাথে সম্পর্কিত । সুতরাং সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ এবং তার বান্দাহর মধ্যে কথােপকথনের সূচনা হয় ।সবাইকে বুঝে বুঝে কুরআন পড়ার তাওফিক দান করুক!


No comments