একটি আলোক উজ্জল ভোর



যানিনা এমন একটি আলোক উজ্জল ভোর আবার কবে দেখতে পাবো।
যে আলোতে কোন বিষ মাখানো আলোক প্রদীপ রশ্মি ছরাবে না। যে বাতাসে কোন লাশের তিব্র ঘন্ধ নাকে এসে ধাক্কা লাগবে না। যে শব্দের আওয়াজে কোন মৃত্যু পথ যাত্রীর আত্মচিৎকার কানে এসে ধ্বনিত হবে না। চারোদিককার মানুষের ভীতি সঞ্চয়কর মুখের অবয়ব গুলো আর চোখের সামনে এসে দৃশ্যেপট হবে না৷ কাছের মানুষ গুলো অনিচ্ছাসত্ত্বেও দূরে গিয়ে আর থাকবে না। শিওলি ফুটা গাছগুলো আবার ফুলে ফুলে ভরে উঠবে। রাতের হুতুম প্যাচা গুলো আবার জেগে উঠবে৷ বেলকনির লোহার সিক গুলোতে দাঁড়িয়ে শহুরে কাক গুলো সকাল হয়েছে বলে আবার উচ্চসরে জানান দিবে। মানুষের ব্যাস্ততাগুলো আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। কাক ডাকা ভোরে একগাদা বই এর ভারি একটা ব্যাক কাধে নিয়ে বাচ্চা গুলো ঘুম চোখে ছুটোছুটি করে স্কুলে যাবে। আমার চোখে এখনো ভাসে সেইদিন গুলোর ছবি, মাত্র কয়েকদিন আগের কথা কিন্তু এখন মনে হচ্ছে কতদিন হয়েগেছে। জনজীবন একেবারে স্থবির হয়ে গেছে। সবার মনের মধ্যে সুধু চাপা আর্তনাদ কাজ করতেছে। যানিনা কতদিন আরো থাকতে হবে আমাদেরকে এই অবস্থার মধ্যে। যানিনা কতদিন থাকতে হবে এই চারদেয়ালে বন্দি কয়েদি হয়ে। হে সৃস্টিকর্তা তুমিই পারো এই মহা প্রলয় থেকে আমাদের রক্ষা করতে।
এখন সুধু..
“ অপেক্ষা - একটি রাত্রিশেষের, অপেক্ষা - একটি নতুন সূর্যোদয়ের, আকাঙ্ক্ষা - একটি চিরন্তন নতুনত্বের ”

No comments

Theme images by luoman. Powered by Blogger.