করোনা : সরকার প্রায় তিনমাস সময় হাতে পেয়েছিল, কিন্তু কি করলো?
সরকার প্রায় তিনমাস সময় হাতে পেয়েছিল, কিন্তু কি করলো?
গত তিনমাস আগে চিনে প্রথম করোনা ধরা পরে, এরপর এত দ্রুত ছড়িয়ে পরে যে চীন সরকার ঐ প্রদেশ কে লক ডাউন করতে বাধ্যে হয়। যেহেতু চীনের সাথে আমাদের সবেচেয়ে বড় বানিজ্য সম্পর্ক , সেহেতু আজ হোক কালহোক আমাদের দেশে যে ভাইরাস টি প্রবেশ করবেই এটা যে কারো বুঝার কথা। কিন্তু এখানে সরকার এর কি কোন উচ্চ প্রেক্ষাপট ছিল? সরকার প্রোপার কোন ব্যাবস্থাই নেই নি। না আছে একটা প্রোপার আইসলুলিউশন কেন্দ্র না আছে সরকারি কোন কোয়ারান্টাইন এর সুজোগ। হাজি ক্যাম্প কে বানানো হইছে কোয়ারান্টাইন এর যায়গা। কেন ভাই?
চীন যদি দশদিনে একটা পরিপূর্ণ হাসপাতাল তৈরি করে ফেলতে পারে তারপ্রেক্ষিতে আমরা হাসপাতাল না করতে পারতাম, প্রোপার একটা যায়গা তো বরাধ্যে করতে পারতাম। করোনা পরিক্ষার জন্যে একটা মাত্র ল্যাব আমাদের দেশে, কেন ভাই? আর কোন রিসার্চার ছিল না বুঝি দেশে। আর করোনা টেস্ট করার জন্যে রিসার্চার কেন হওয়া লাগবে। আমাদের প্রতিবেশি দেশ ভারত পাকিস্তান এ পর্যন্ত তাদের অঞ্চল ভিত্তিক ল্যাব রেখেছে কিন্তু আমাদের নেই।
দেশ উন্নতি ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের মনমানসিকতা সেই আগের মতোই রয়েগেছে৷ যে দেশের মানুষ সারাজীবন শিখে এসেছে কিভাবে যৌথভাবে বসবাস করতে হয়। সেই দেশে হঠাৎ করে হোম কোয়ারান্টাইন এর মতন কঠিন কঠিন টার্ম ইউজ করতে হবে বললেই তো হবে না। যে দেশে একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখার জন্যে আশপাশের আত্মিয় স্বজন ভির করে যে একবার দেখবে বলে। সেখানে হঠাৎ করে প্রোপ্রার ব্যাবস্থা ছারাই হোম কোয়ারান্টাইন এর মতন শব্দ ইউজ করলেই তো সুফল আসবে না। এটা সম্পর্কে গত তিনমাস ধরে কেন প্রচার করা হলো না? মিডিয়া জুরে দিনের পর দিন কেন সম্প্রচার করা হলো না? গ্রামে গ্রামে এনজিও কর্মিগুলো কেন আসলা না? ফ্যামিলি প্লানিং এর কথা বলতে ঠিকই আসে।
ইসলামি বিভিন্ন ভ্রান্ত চিন্তাচেতনার মানুষদের কথা না হয় বাদ ই দিলাম। এদের বুঝালেও বুঝবেনা। এখন মারা যাওয়া শুরু হইছে এখন বুঝি টনক নরেছে। আর লকডাউন এর কথা বাংলাদেশে ইউজ করে লাভ নেই। কোথায় লক ডাউন করবেন আপনি। পারবেন ঢাকার ব্যাস্ততম এলাকা গুলোকে লকডাউন করে মানুষদের আটকে রাখতে? করলেই তো হবে না, এই মানুষগুলোর থাকা খাওয়ার প্রোপার ব্যাবস্থাও তো করতে হবে। আমাদের মতন স্বল্প উন্নত দেশে এটাও সরকারের পক্ষে সম্ভব হবে না,এটা স্বাভাবিক। তাহলে কে নিবে এদের দায়িত্ব। আছে কেউ!!!


No comments